গতকাল, ১৮ মে ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) শেষ শ্যুটিংয়ের দিন। শুরুর সময় দর্শকদের মধ্যে ভালো সাড়া পেলেও পরে টিআরপি তালিকায় বড় ধাক্কা খেতে শুরু করে এই মেগা। এর পাশাপাশি সেটে সহ-অভিনেতাদের মধ্যে মনোমালিন্য এবং নানান বিতর্কও বারবার উঠে আসে প্রকাশ্যে। তবে এত আলোচনা সত্ত্বেও ধারাবাহিকের ভাগ্য ফেরেনি। শেষমেশ চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেয়। এই ধারাবাহিকে আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেতা ‘জিতু কমল’ (Jeetu Kamal)।
ধারাবাহিক শেষ হওয়ার পর নিজের মেকআপ রুম ঘুরিয়ে দেখিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। আর সেই ভিডিয়ো ঘিরেই আবারও আবেগে ভেসেছেন তাঁর অনুরাগীরা। ভিডিয়োর শুরুতেই দেখা যায়, মেকআপ রুমের দরজার বাইরে টাঙানো রয়েছে একটি চাঁদমালা, যেখানে লেখা ‘মা কালী’। দরজা খুলতেই চোখে পড়ে ছোট্ট কিন্তু যত্নে সাজানো ঘর। সেখানে রয়েছে একটি ছোট খাট, পাশে সোফা এবং সামনে ড্রেসিং টেবিল। ঘরের এক কোণায় ছোট্ট সিংহাসনের উপর রাখা শিবঠাকুর ও কালীঠাকুরের মূর্তি। নিয়মিত পুজো করতেন অভিনেতা, সেটাও স্পষ্ট বোঝা যায়। ড্রেসিং টেবিলের চারপাশে শিব ও কালীর বিভিন্ন রূপের ছবি ফ্রেম করে সাজানো ছিল।
নিজের হাতে লাগানো কয়েকটি গাছও রাখা ছিল ঘরে। এছাড়াও সেখানে দেখা যায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। ভিডিয়োয় মেকআপ রুম দেখাতে দেখাতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। ঠাকুরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে জিতু বলেন, “আমার বাবা, তাঁর আসন। ত্যাগ করবেন। এখান থেকে ত্যাগ করে আমার ঘরে যাবেন। এতদিন আমার সঙ্গে ছিলেন।” অভিনেতার গলায় স্পষ্ট ধরা পড়ে মনখারাপের সুর। ভিডিয়োটি সামনে আসতেই আবেগঘন মন্তব্যে ভরে ওঠে সমাজ মাধ্যম। তবে শুধু আবেগ নয়, শেষ দিনের শ্যুটিং ঘিরে ভাইরাল হয়েছে আরও কিছু ছবি।
সেখানে দেখা যায়, অনুরাগীদের ভিড়ে ঘিরে রয়েছেন জিতু। সেই ছবি পোস্ট করে একজন কটাক্ষ করে লেখেন, “পাড়ার কাকিমারা গিয়ে জিতুদাকে আর্শীবাদ করে এলো, তবে জিতুদার একটা ফ্যানকেও এখানে খুঁজে পেলাম না, মানে জোয়ান কাউকে দেখছি না?” ছবিতে সত্যিই বেশ কিছু মধ্যবয়স্ক ও বয়স্ক মহিলাকে অভিনেতাকে ঘিরে থাকতে দেখা যায়। এই ছবি ভাইরাল হতেই শুরু হয় নতুন করে ট্রোলিং। একজন লেখেন, “গতকাল এই ছবিগুলো দেখার পর থেকে, সত্যিই কনফার্ম হলাম, জিতুর ফ্যান গুলো সত্যিই সত্যিই বুড়ি। কেউ কেউ দিদার বয়সেরও আছে!” আবার আরেকজন ব্যঙ্গ করে মন্তব্য করেন, “সাধের সময় যেভাবে পাড়ার বৌ থেকে বুড়ি সবাই আসে হামলে পরে।
আরও পড়ুনঃ চিরদিনইর সেটে মহিলা সহকর্মীদের সঙ্গে সত্যিই দুর্ব্যবহার করতেন জিতু? একের পর এক বিতর্কের মাঝেই, ধারাবাহিক শেষ হতেই অভিনেতাকে নিয়ে দীর্ঘই পালের বি’স্ফোরক পোস্ট!
ঠিক তেমন ফিলিং হচ্ছে ছবিটা দেখে!” যদিও এই প্রথম নয়, অতীতেও একাধিক বিতর্কে জড়ানোর সময় জিতুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর এই অনুরাগীরাই। সেই কারণেই তাঁদের নিয়েও বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। ‘বুড়ি ফ্যান’ বলে ট্রোলও হয়েছে বহুবার। সেইসব মন্তব্যের জবাব অতীতে দিয়েছেন জিতু নিজেও। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর ফের একবার সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা এবং তাঁর অনুরাগীরা। এক কথায় বলাই যায় যে, শেষ হয়েও বিতর্কিত থেকে গেল ‘চিরদিনই তুমি যে আমার’!
